বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

ছবি: বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মুস্তাকিম (১৮) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২০শে আগস্ট) সকাল আনুমানিক ১০ ঘটিকায় আলমডাঙ্গা উপজেলার বাগাদী সোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার মো. শাহাবুদ্দিনের ছেলে মুস্তাকিম (১৮) এবং মহেশপুর দক্ষিণপাড়ার মো. আক্কাস মোল্লার ছেলে মো. সেলিম (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মো. সেলিম আসমানখালী বাজারে পান বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুস্তাকিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দূর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালকই গুরুতর আহত হন।

তারা আরও জানান, পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমুজ্জামান তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে ডা. নাসিমুজ্জামান জানান, মুস্তাকিমের জখম গুরুত্বর। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত মো. সেলিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোটরসাইকেল সড়ক দূর্ঘটনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মুস্তাকিম (১৮) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২০শে আগস্ট) সকাল আনুমানিক ১০ ঘটিকায় আলমডাঙ্গা উপজেলার বাগাদী সোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার মো. শাহাবুদ্দিনের ছেলে মুস্তাকিম (১৮) এবং মহেশপুর দক্ষিণপাড়ার মো. আক্কাস মোল্লার ছেলে মো. সেলিম (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মো. সেলিম আসমানখালী বাজারে পান বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুস্তাকিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দূর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালকই গুরুতর আহত হন।

তারা আরও জানান, পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমুজ্জামান তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে ডা. নাসিমুজ্জামান জানান, মুস্তাকিমের জখম গুরুত্বর। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত মো. সেলিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা