বিপ্লবী বার্তা

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ইমাদ পরিবহনের বাসের চাপায় গোপাল বেপারী রিপন (৫০) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন।শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে খুলনা-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রিপন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গেড়াখোলা গ্রামের প্রমথ বেপারীর ছেলে। তিনি মুকসুদপুর সদর এলাকার রামপ্রসাদ মিষ্টি ভান্ডারে কর্মচারী হিসেবে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় নিশাতলা এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত