বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত

ছবি: জাকির হোসেন

নওগাঁর নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আনুমানিক সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান(১৮) এবং সাঙ্গইল হাই স্কুলের পিওন নূর ইসলাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বোনের বাড়ি  থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাঙ্গইল থেকে মামানপুরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাঙ্গইল হাইস্কুলের পিয়ন নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দু'জনই সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

​​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সড়ক দূর্ঘটনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আনুমানিক সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান(১৮) এবং সাঙ্গইল হাই স্কুলের পিওন নূর ইসলাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বোনের বাড়ি  থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাঙ্গইল থেকে মামানপুরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাঙ্গইল হাইস্কুলের পিয়ন নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দু'জনই সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

​​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা