বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হাসান।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটির নাম ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন গভর্নিং বডিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদা মতিন মিনা ও মো. সালাউদ্দিন সাকিব। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. রাব্বি হোসেন ও মো. শোয়েব ওসমান। এ ছাড়া অফিস সম্পাদক হিসেবে মো. রাশেদ চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সুজিত রায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মোনিরুজ্জামান রাজ দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন মূল বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে দুই শতাধিক আইন ও নীতিমালা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশবিষয়ক শিক্ষা ও সচেতনতার ঘাটতি রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষিত মানুষের প্রতিষ্ঠান হলেও সেখানে গ্রিন এডুকেশন ও পরিবেশ সচেতনতার চর্চা পর্যাপ্ত নয়। এ সময় তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ ছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. হোসাইন শহীদ সোহরাওয়ার্দী এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপিত হবে। এ আয়োজনে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ কিছুটা দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আয়োজনটি ঘিরে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সদস্যদের সহযোগিতা প্রয়োজন।" এ জন্য সংগঠনটির সদস্যদের নিজেদের মধ্যে সমন্বয় করে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আওয়ার গ্রিন ক্যাম্পাসের বার্ষিক সাধারণ সভা সংগঠনটির ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে তিনি থাকার আগ্রহ প্রকাশ করেন। ফরেস্ট্রি বিষয়ে পড়াশোনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেন তিনি।

সদ্য বিদায়ী সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব শেষ হলেও সংগঠনের সঙ্গে থাকবেন। অ্যালামনাই হিসেবে ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবমনোনীত সভাপতি হাসিবুল হাসান দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ‘গ্রিন ফিলোসফি, গ্রিন এডুকেশন’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করছে আওয়ার গ্রিন ক্যাম্পাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা