বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিজানুর-রাকিব

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পদ্মা)’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল করিম ভবনের ১ নম্বর গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

দিনব্যাপী আয়োজনে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি নবীনবরণ, শিক্ষার্থী সংবর্ধনা, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ। মুখ্য আলোচক ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জুনিয়র অফিসার (হিসাব) জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মো. নিলয় তালুকদার। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

নবনির্বাচিত আংশিক কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চবিতে শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিজানুর-রাকিব

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পদ্মা)’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল করিম ভবনের ১ নম্বর গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

দিনব্যাপী আয়োজনে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি নবীনবরণ, শিক্ষার্থী সংবর্ধনা, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ। মুখ্য আলোচক ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জুনিয়র অফিসার (হিসাব) জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মো. নিলয় তালুকদার। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

নবনির্বাচিত আংশিক কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা