ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। নিহত গৃহবধূর নাম রাবেয়া বেগম (২৮)।
নিহত রাবেয়া বেগম ওই এলাকার আলতাফ হোসেন বেপারীর মেয়ে এবং তার স্বামী মো. হৃদয় মালয়েশিয়া প্রবাসী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে হৃদয়ের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাবেয়া তার প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন