বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং

ছবিঃ বিপ্লবী বার্তা

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে শহরের টাউন ক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন দোকান, মাছ বাজার ও চা-পান-সিগারেটের দোকানে মাদকবিরোধী ও তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।

স্টিকারে ১৮ বছরের কম বয়সী ব্যক্তির কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের অপ্রয়োজনে দোকানে অবস্থান ও আড্ডা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

কর্মসূচিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সুজনের সদর উপজেলা সভাপতি আব্দুর রহমান, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুর এর সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও কলেজের শিক্ষকরা অংশ নেন।

বক্তারা বলেন, মাদকাসক্তি তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা