বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ছাত্রী হলের সেমিনারে চাকরির প্রস্তুতির বই দিল চাকসু

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ ও নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে চাকরির প্রস্তুতিমূলক বই দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য এসব বই হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ সময় চাকসুর সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রী হলগুলোর প্রভোস্ট ও হল প্রশাসনের প্রতিনিধিরা, হল সংসদের নেতৃবৃন্দ, নারী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য চাকরির প্রস্তুতির প্রয়োজনীয় বই সহজলভ্য করা এবং হলগুলোর সেমিনার সমৃদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চাকসু।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “আমরা চাকসুকে কখনো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন চাকসুকে সর্বদা তার সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।”

হল প্রশাসনের বিষয়ে তিনি বলেন, “হলের একটা ফ্যাশনের নাম হয়েছে হাউজ টিউটর। আজকাল হাউজ টিউটরগুলো হলে আসে না। প্রভোস্ট মহোদয়ের সঙ্গে পরশুদিন আমাদের মিটিং হয়েছে। ট্রাস্টির পরিবর্তন হওয়া ছাড়া আমরা কোনো শিক্ষককে এক্সটেনশনও দেব না এবং কোনো হাউজ টিউটর আমি রাখব না।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।”

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, “নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের দেওয়া বইগুলো থেকে তারা গুরুত্বপূর্ণ সব চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে।”

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক আরও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ভবিষ্যতে নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ছাত্রী হলের সেমিনারে চাকরির প্রস্তুতির বই দিল চাকসু

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা