বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

২৫ শিক্ষার্থীর মাঝে ‘এক টাকায় শিক্ষা’র স্কুলব্যাগ বিতরণ

ছবিঃ বিপ্লবী বার্তা

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করার লক্ষ্যে ‘এক টাকায় শিক্ষা’ প্ল্যাটফর্মের উদ্যোগে ‘স্বপ্ন সহযাত্রা’ কর্মসূচির আওতায় ২৫ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন ছেলে ও ১০ জন মেয়েসহ মোট ২৫ জন শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘এক টাকায় শিক্ষা’ প্ল্যাটফর্মের সভাপতি সানু আক্তার নদী, সাধারণ সম্পাদক (জিএস) অমর্ত্য সাহা, ইভেন্ট কো-অর্ডিনেটর আলিম বিন মুসা, অফিস সেক্রেটারি আলহাজ রানা, ক্লাসরুম ইনচার্জ রুম্মান আলম খানসহ প্ল্যাটফর্মের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রতিনিধি মাসুম বিল্লাহ ও সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্কুলব্যাগ বা কিছু শিক্ষা উপকরণ কারও কাছে ছোট সহায়তা মনে হলেও সুবিধাবঞ্চিত একটি শিশুর জন্য তা নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হতে পারে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

চাকসুর প্রতিনিধি সোহানুর রহমান সোহান বলেন, শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আরও কার্যকর করতে প্রত্যেককে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পথ আরও সহজ হবে।

‘এক টাকায় শিক্ষা’র সভাপতি সানু আক্তার নদী বলেন, “Give one Taka Daily, Change Bangladesh Gradually—আমরা এই মূলমন্ত্র নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আমাদের একটি ক্লাসরুম রয়েছে, যেখানে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের পড়াই। সারাদেশের অনেক শিক্ষার্থীকে আমরা শিক্ষা সহযোগিতা করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্ট পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”

সংগঠনটির জিএস অমর্ত্য সাহা বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০ হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। একই সঙ্গে সবাইকে ‘এক টাকায় শিক্ষা’র অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সদস্য হওয়ার অনুরোধ করছি।”

‘এক টাকায় শিক্ষা’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি ও শিক্ষা উপকরণ সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

২৫ শিক্ষার্থীর মাঝে ‘এক টাকায় শিক্ষা’র স্কুলব্যাগ বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা