বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালি নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করব - এম পি জামাল

ছবিঃ বিপ্লবী বার্তা

রোববার (১৭ আগস্ট) দুপুরে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালি নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

পরিদর্শনকালে রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
"বিষখালি নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে ব্রিজ নির্মাণ আমার শপথ। যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালি নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করব।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। সমাজে যা ইচ্ছা তাই করলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আর্মি, পুলিশ, বিজিবি, র‌্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।"

সমাবেশে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান  আক্তার হোসেন নিজাম,রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো: আতিকুর রহমান রুবেল, বি এন পি নেতা সালমান খান বিপ্লব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মতে, বিষখালি নদীর ওপর কচুয়া-বেতাগী(বরগুনা) সেতু নির্মাণ হলে ফেরিনির্ভর যোগাযোগের অবসান ঘটবে। পাশাপাশি কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর বাগেরহাট, খুলনা যশোর, বেনাপোল বন্দরের সঙ্গে  দুই পাড়ের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালি নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করব - এম পি জামাল

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রোববার (১৭ আগস্ট) দুপুরে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালি নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

পরিদর্শনকালে রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
"বিষখালি নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে ব্রিজ নির্মাণ আমার শপথ। যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালি নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করব।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। সমাজে যা ইচ্ছা তাই করলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আর্মি, পুলিশ, বিজিবি, র‌্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।"

সমাবেশে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান  আক্তার হোসেন নিজাম,রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো: আতিকুর রহমান রুবেল, বি এন পি নেতা সালমান খান বিপ্লব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মতে, বিষখালি নদীর ওপর কচুয়া-বেতাগী(বরগুনা) সেতু নির্মাণ হলে ফেরিনির্ভর যোগাযোগের অবসান ঘটবে। পাশাপাশি কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর বাগেরহাট, খুলনা যশোর, বেনাপোল বন্দরের সঙ্গে  দুই পাড়ের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা