নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫৪ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ছাড়া মাদক সেবনের অপরাধে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট) উপজেলার কানইল ও টিকরামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারি হলেন—উপজেলার কানইল এলাকার নাছের হেমরমের মেয়ে করোলিনা হেমরম (৪১), একই এলাকার পচা রবিদাসের স্ত্রী শ্রীমতি সিমিতারা (৩৩) এবং টিকরামপুর এলাকার মঙ্গল কিসকুর ছেলে মিস্ত্রি কিস্কু (৩৫)। অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন, টিকরামপুর এলাকার মৃত নিমুয়া রবিদাসের ছেলে শ্রী গফুর রবিদাস (৪৫) এবং একই এলাকার শ্রী রামদাস রবিদাসের ছেলে শ্রী বাবুরাম রবিদাস (২২)।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরমের কাছ থেকে ১৫ লিটার এবং শ্রীমতি সিমিতারার কাছ থেকে ৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে টিকরামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মিস্ত্রি কিস্কুর কাছ থেকে আরও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবনের দায়ে শ্রী গফুর রবিদাস ও শ্রী বাবুরাম রবিদাসকে হাতেনাতে আটক করা হয়। পরে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
গ্রেপ্তারকৃত তিনজনকে নিয়ামতপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন