বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মাদক ও কারবারি ছবি- বিপ্লবী বার্তা

নিয়ামতপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ নফির শাহ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত  নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে অভিযান চালিয়ে নফির শাহকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, মাদক পাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়ামতপুর থানাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশ গাঁজা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নিয়ামতপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ নফির শাহ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত  নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে অভিযান চালিয়ে নফির শাহকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, মাদক পাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়ামতপুর থানাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা