বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

গরু কোরবানি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নাকচ কলকাতা হাইকোর্টের

গরু কোরবানি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নাকচ কলকাতা হাইকোর্টের। ছবি: সংগৃহীত

গরু কোরবানি সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) আদালত জানায়, ১৩ মে জারি করা ওই বিজ্ঞপ্তি মূলত ২০১৮ সালে আদালতের দেওয়া নির্দেশনার বাস্তবায়ন মাত্র।

প্রধান বিচারপতি ও বিচারপতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, ২০১৮ সালের ডব্লিউপি ৩২৮ মামলায় সমমর্যাদাসম্পন্ন বেঞ্চ যে আদেশ দিয়েছিল, তা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তাই ১৩ মে জারি করা জনবিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার কোনো ভিত্তি নেই। এ কারণে ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলো খারিজ করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, পূর্ববর্তী এক রায়ে উল্লেখ করেছিল, গরু কোরবানি ঈদুল আজহার বাধ্যতামূলক অংশ নয় এবং ইসলামের দৃষ্টিতেও এটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসেবে বিবেচিত হয় না।

তবে আদালত জানিয়েছে, বিজ্ঞপ্তিতে আদালতের উল্লেখ করা দুটি শর্ত যুক্ত করে তা সংশোধনের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিতে তাদের কোনো অসুবিধা নেই। একই সঙ্গে দ্রুত তা কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কয়েকজন আবেদনকারীর পক্ষ থেকে যে ছাড় বা অব্যাহতি চাওয়া হয়েছে, সে বিষয়ে–এর ১২ ধারার আওতায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে বলেও স্পষ্ট করেছে আদালত।

ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, যেহেতু বকরি ঈদ চলতি মাসের ২৭ বা ২৮ তারিখে অনুষ্ঠিত হতে পারে, তাই আদালতের আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে।

বিজ্ঞপ্তি নিষেধাজ্ঞা গরু কোরবানি হস্তক্ষেপ নাকচ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২২ মে ২০২৬

গরু কোরবানি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নাকচ কলকাতা হাইকোর্টের

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

গরু কোরবানি সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) আদালত জানায়, ১৩ মে জারি করা ওই বিজ্ঞপ্তি মূলত ২০১৮ সালে আদালতের দেওয়া নির্দেশনার বাস্তবায়ন মাত্র।

প্রধান বিচারপতি ও বিচারপতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, ২০১৮ সালের ডব্লিউপি ৩২৮ মামলায় সমমর্যাদাসম্পন্ন বেঞ্চ যে আদেশ দিয়েছিল, তা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তাই ১৩ মে জারি করা জনবিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার কোনো ভিত্তি নেই। এ কারণে ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলো খারিজ করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, পূর্ববর্তী এক রায়ে উল্লেখ করেছিল, গরু কোরবানি ঈদুল আজহার বাধ্যতামূলক অংশ নয় এবং ইসলামের দৃষ্টিতেও এটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসেবে বিবেচিত হয় না।

তবে আদালত জানিয়েছে, বিজ্ঞপ্তিতে আদালতের উল্লেখ করা দুটি শর্ত যুক্ত করে তা সংশোধনের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিতে তাদের কোনো অসুবিধা নেই। একই সঙ্গে দ্রুত তা কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কয়েকজন আবেদনকারীর পক্ষ থেকে যে ছাড় বা অব্যাহতি চাওয়া হয়েছে, সে বিষয়ে–এর ১২ ধারার আওতায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে বলেও স্পষ্ট করেছে আদালত।

ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, যেহেতু বকরি ঈদ চলতি মাসের ২৭ বা ২৮ তারিখে অনুষ্ঠিত হতে পারে, তাই আদালতের আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা