বিপ্লবী বার্তা

হরমুজে ফি দিয়েও চলবে না জাহাজ, নিষেধাজ্ঞা অমান্য করলেই হামলা

ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এর ফলে আগের মতো জাহাজ চলাচলের জন্য খোলা রাখা বিশেষ করিডোরও আর চালু থাকবে না।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্ধারিত ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ আগে ছিল, তা এখন বাতিল করা হয়েছে।আইআরজিসির নৌ শাখা সতর্ক করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচল করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।তেহরানের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধ বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক তেলবাজার ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হরমুজে ফি দিয়েও চলবে না জাহাজ, নিষেধাজ্ঞা অমান্য করলেই হামলা