বিপ্লবী বার্তা

মূল পাতা

আইন আদালত

গর্ভের সন্তানের লিঙ্গ আর প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

হাইকোর্টের ঐতিহাসিক রায়। ছবি: সংগৃহীত

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ তথ্য প্রকাশ করা যাবে না।

সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় দেওয়া হয়েছিল।

রায়ে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ প্রকাশ নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে, কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে, যা সংবিধান ও মানবাধিকার পরিপন্থি।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন।

হাইকোর্ট আরও উল্লেখ করেন, দেশে দীর্ঘদিন কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারির ঘাটতি ছিল। শুধু গাইডলাইন নয়, বাস্তবায়নযোগ্য নীতিমালা, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এ ধরনের অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।

নিষেধাজ্ঞা হাইকোর্ট লিঙ্গ প্রকাশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

গর্ভের সন্তানের লিঙ্গ আর প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ তথ্য প্রকাশ করা যাবে না।

সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় দেওয়া হয়েছিল।

রায়ে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ প্রকাশ নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে, কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে, যা সংবিধান ও মানবাধিকার পরিপন্থি।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন।

হাইকোর্ট আরও উল্লেখ করেন, দেশে দীর্ঘদিন কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারির ঘাটতি ছিল। শুধু গাইডলাইন নয়, বাস্তবায়নযোগ্য নীতিমালা, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এ ধরনের অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা