বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

প্রসেনজিত দাস এবং ফরহাদ হোসাইন হিমু। ছবি: সংগৃহীত

এক্সপ্লোর দ্য ফ্যাক্ট’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের নতুন সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির চার সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে সভাপতি (আহ্বায়ক) হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রসেনজিত দাস এবং সাধারণ সম্পাদক (সদস্য সচিব) হিসেবে মনোনীত হয়েছেন এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২০ মে) সদ্য মনোনীত আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন—দেশকাল নিউজের প্রতিনিধি ওবায়দুল্লাহ এবং দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করে কমিটির সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমু বলেন, "বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে ‘এক্সপ্লোর দ্য ফ্যাক্ট’ স্লোগানকে সামনে রেখে আমাদের নতুন এই অগ্রযাত্রা। নিউ মিডিয়ার যুগে ফ্যাক্ট বা সত্যতা নিশ্চিতের মাধ্যমে সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা সর্বদা বদ্ধপরিকর থাকব। সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা ক্যাম্পাসের ইতিবাচক ব্র্যান্ডিং করতে চাই।"

আহ্বায়ক প্রসেনজিত দাস বলেন, "আমি বিশ্বাস করি, সংগঠনটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই নতুন সূচনাকে আমরা সত্য, বস্তুনিষ্ঠ এবং শিক্ষার্থীবান্ধব সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিনগুলিতে সাংবাদিকতার মানদণ্ড (স্ট্যান্ডার্ড) প্রতিষ্ঠার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের সাফল্য, সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।"

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদ্য ঘোষিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে এবং এই সময়ের মধ্যেই সংগঠনটির প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

কুবি রিপোর্টার্স শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা