বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের তারিখ ঘোষণা

ছবি : বিপ্লবী বার্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে চলছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশের বাজারে এর প্রভাব নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে দেশে হামের সংক্রমণ বেড়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে খুব শিগগিরই দেশের মানুষের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

গণমাধ্যম খাতের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে মিডিয়া ব্যবস্থাপনায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুনের মধ্যে কমিশন গঠনে কমিটি করা হবে এবং জুলাইয়ের মধ্যে সেই কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

হযরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে চলছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশের বাজারে এর প্রভাব নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে দেশে হামের সংক্রমণ বেড়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে খুব শিগগিরই দেশের মানুষের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

গণমাধ্যম খাতের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে মিডিয়া ব্যবস্থাপনায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুনের মধ্যে কমিশন গঠনে কমিটি করা হবে এবং জুলাইয়ের মধ্যে সেই কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা