গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (৯ মে) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডকে জননিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি বলে অভিহিত করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বর্তমান সভ্য সমাজে একই পরিবারের পাঁচজনকে এভাবে গলা কেটে হত্যা করা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য রাষ্ট্রে এমন পাশবিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা প্রমাণ করে যে, দেশের জননিরাপত্তা আজ কতটা চরম ঝুঁকির মুখে পড়েছে।”
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতিতে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক ও সাংবিধানিক দায়িত্ব।''
অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বিবৃতির শেষাংশে জামায়াত নেতা নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন