বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরামে’ অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন। 

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

সফর শেষে আগামী ১৯ মে, ২০২৬ তারিখ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপি আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরামে’ অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন। 

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

সফর শেষে আগামী ১৯ মে, ২০২৬ তারিখ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা