দলের সাংগঠনিক সম্প্রসারণ ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম আরও সুসংগঠিত করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৯ মে) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় সদস্যের এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বের দলভুক্তি যাচাই-বাছাই ও মূল্যায়নের মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আক্তার হোসেনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল সম্প্রসারণে সক্রিয় হয়েছে এনসিপি। গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় অর্ধশত নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন।
পরবর্তীতে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ আরও কয়েকজন নেতা দলটিতে যোগ দেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন