বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নতুন নেতৃত্বে মুশফিকুর রহমান আবির

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান আবির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকুর রহমান আবির। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শিক্ষাজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত আবির উচ্চবিদ্যালয় থেকে ছাত্রদলের রাজনীতি থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন।

পরবর্তীতে তিনি রামগতি পৌর ছাত্রদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বশীল ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে সংগঠনের ভেতরে তিনি ধীরে ধীরে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠা পান।

ঢাকায় এসে তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সর্বকনিষ্ঠ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির এই ছাত্রনেতা এবারও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (৫নং) হিসেবে নির্বাচিত হয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান আবির বলেন, “বড় পদ কখনোই ব্যক্তিকে যোগ্য বা অলংকৃত করে না, যোগ্য ব্যক্তিই পদকে বড় বা অলংকৃত করে।”

দায়িত্বপ্রাপ্ত নেতাকে কেন্দ্র করে স্থানীয় ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা, রাজনৈতিক পরিপক্বতা এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ভূমিকা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

ছাত্রদল রাজনীতি ঢাকা মহানগর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নতুন নেতৃত্বে মুশফিকুর রহমান আবির

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকুর রহমান আবির। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শিক্ষাজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত আবির উচ্চবিদ্যালয় থেকে ছাত্রদলের রাজনীতি থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন।

পরবর্তীতে তিনি রামগতি পৌর ছাত্রদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বশীল ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে সংগঠনের ভেতরে তিনি ধীরে ধীরে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠা পান।

ঢাকায় এসে তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সর্বকনিষ্ঠ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির এই ছাত্রনেতা এবারও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (৫নং) হিসেবে নির্বাচিত হয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান আবির বলেন, “বড় পদ কখনোই ব্যক্তিকে যোগ্য বা অলংকৃত করে না, যোগ্য ব্যক্তিই পদকে বড় বা অলংকৃত করে।”

দায়িত্বপ্রাপ্ত নেতাকে কেন্দ্র করে স্থানীয় ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা, রাজনৈতিক পরিপক্বতা এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ভূমিকা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা