বিপ্লবী বার্তা

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মনোনীত হয়েছেন ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম আরিফ। বরিশাল বিভাগের এই কৃতি সন্তান ও ত্যাগী নেতার প্রাপ্তিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে আরিফুল ইসলাম আরিফ রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রমাণ করেছেন। বিগত বছরগুলোতে তিনি ও তার পরিবার একাধিকবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। বিশেষ করে, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক হিসেবে রাজপথে তার বলিষ্ঠ ভূমিকা ও সাহসিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক (এমদাদ-ইমাম কমিটি) এবং সাবেক সদস্য (মাসুম-হিমেল কমিটি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার এই সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে মহানগর উত্তর ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ছাত্রদের ন্যায্য অধিকার আদায় এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি রাজপথে সর্বদা সচেষ্ট থাকব। অতীতের ন্যায় আগামী দিনেও সংগঠনের শক্তি সুসংহত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমি নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে অঙ্গীকারবদ্ধ।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ