বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

‘ইরান ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন'

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি কঠোর ভাষায় বলেন, “আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।”

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে এই কৌশলগত জলপথকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন হওয়ায় এখানকার পরিস্থিতি আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, “পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।”

তিনি আরও অভিযোগ করেন, শত্রুপক্ষ এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে তা কখনো সফল হবে না। তার ভাষায়, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ নিজ দেশের জনগণের জন্যও লজ্জাজনক।

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্র খাতাম আল-আম্বিয়া

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‘ইরান ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন'

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি কঠোর ভাষায় বলেন, “আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।”

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে এই কৌশলগত জলপথকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন হওয়ায় এখানকার পরিস্থিতি আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, “পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।”

তিনি আরও অভিযোগ করেন, শত্রুপক্ষ এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে তা কখনো সফল হবে না। তার ভাষায়, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ নিজ দেশের জনগণের জন্যও লজ্জাজনক।

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা