বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নওগাঁয় পৃথক ঘটনায় চার খুন, এলাকায় শোকের ছায়া

স্বজনদের আহাজারি। ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শোকাতুর পরিবারের সদস্যরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ৯ বছরের ছেলে পারভেজ এবং মাত্র ৩ বছরের শিশুকন্যা সাদিয়া আক্তার।

সরেজমিনে গিয়ে দেখা যায় নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে তিনি বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসি চাই। আমার তিন বছরের নিষ্পাপ নাতনিকেও তারা ছাড়েনি। কোন অপরাধে তাদের এভাবে জীবন দিতে হলো?

অন্যদিকে নিহত হাবিবুরের বাবা ঘটনার পেছনে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমার নিজের মেয়ে, জামাই ও নাতিরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে আমার সন্দেহ। তারা বিভিন্ন সময়ে আমার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে আমরা নিবিড়ভাবে অনুসন্ধান চালাচ্ছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তবে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশ আসামি হত্যাকাণ্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নওগাঁয় পৃথক ঘটনায় চার খুন, এলাকায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা