বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুমিরা-গুপ্তছড়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ভোগান্তি

মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ-পথের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত নেতা মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার অভিযোগ করেন, 'বিআইডব্লিউটিএ-এর গেজেট প্রকাশের আগেই স্থানীয় নেতা ও প্রশাসনের যোগসাজশে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নিত্যযাত্রী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। কোনো পূর্ব ঘোষণা বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়া ভাড়া বাড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও জনস্বার্থবিরোধী।'

বিরোধী দলীয় নেতা আরও বলেন, কুমিরা-গুপ্তছড়া রুটটি হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এভাবে ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করা হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাবে, যা অত্যন্ত কষ্টকর।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করে পূর্বের সহনীয় ভাড়ায় ফিরে আসতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ভাড়া নির্ধারণে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করতে হবে যেন কোনো পক্ষ একতরফা সিদ্ধান্ত নিতে না পারে।

জনস্বার্থ রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার করে তিনি হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

স্পিডবোট যাত্রী ভাড়া

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুমিরা-গুপ্তছড়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ-পথের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত নেতা মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার অভিযোগ করেন, 'বিআইডব্লিউটিএ-এর গেজেট প্রকাশের আগেই স্থানীয় নেতা ও প্রশাসনের যোগসাজশে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নিত্যযাত্রী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। কোনো পূর্ব ঘোষণা বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়া ভাড়া বাড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও জনস্বার্থবিরোধী।'

বিরোধী দলীয় নেতা আরও বলেন, কুমিরা-গুপ্তছড়া রুটটি হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এভাবে ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করা হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাবে, যা অত্যন্ত কষ্টকর।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করে পূর্বের সহনীয় ভাড়ায় ফিরে আসতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ভাড়া নির্ধারণে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করতে হবে যেন কোনো পক্ষ একতরফা সিদ্ধান্ত নিতে না পারে।

জনস্বার্থ রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার করে তিনি হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা