বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

স্কুল ফিডিংয়ে দুর্নীতি, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

স্কুল ফিডিংয়ে দুর্নীতি, মঠবাড়িয়ার সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত। ছবি: বিপ্লবী বার্তা

পিরোজপুরের মঠবাড়ীয়ার মো: হাবিবুর রহমান নামের এক সহকারী শিক্ষককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  শিক্ষক মো: হাবিবুর রহমান উপজেলার ৬৫ নং সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

গত ২১ মে বৃহস্পতিবার  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

​সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী ২১ মে ২০২৬ থেকে উক্ত শিক্ষককে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। 

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের খাবারে নির্ধারিত ডিম দেওয়ার বিষয়ে স্থানীয় সরবরাহকারীর সাথে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা করছিলেন শিক্ষক হাবিবুর রহমান। সম্প্রতি সরবরাহকারীর সাথে তার কথোপকথন ও যোগসাজশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১১ মে সোমবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ সম্পন্ন করে। গত ২১ মে বৃহস্পতিবার কমিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ওই শিক্ষকের দুর্নীতির সাথে জড়িত থাকার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

​অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন  কর্তৃপক্ষ।

​এই আদেশের অনুলিপি ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি), বরিশাল বিভাগীয় উপপরিচালক এবং মঠবাড়ীয়া উপজেলা হিসাবরক্ষণ ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

স্কুল ফিডিং দুর্নীতি দুর্নীতি শিক্ষক বরখাস্ত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৩ মে ২০২৬

স্কুল ফিডিংয়ে দুর্নীতি, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পিরোজপুরের মঠবাড়ীয়ার মো: হাবিবুর রহমান নামের এক সহকারী শিক্ষককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  শিক্ষক মো: হাবিবুর রহমান উপজেলার ৬৫ নং সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

গত ২১ মে বৃহস্পতিবার  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

​সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী ২১ মে ২০২৬ থেকে উক্ত শিক্ষককে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। 

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের খাবারে নির্ধারিত ডিম দেওয়ার বিষয়ে স্থানীয় সরবরাহকারীর সাথে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা করছিলেন শিক্ষক হাবিবুর রহমান। সম্প্রতি সরবরাহকারীর সাথে তার কথোপকথন ও যোগসাজশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১১ মে সোমবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ সম্পন্ন করে। গত ২১ মে বৃহস্পতিবার কমিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ওই শিক্ষকের দুর্নীতির সাথে জড়িত থাকার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

​অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন  কর্তৃপক্ষ।

​এই আদেশের অনুলিপি ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি), বরিশাল বিভাগীয় উপপরিচালক এবং মঠবাড়ীয়া উপজেলা হিসাবরক্ষণ ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা