চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে সীতাকুণ্ডের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রে 'হেল্প ডেস্ক' স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে চটগ্রামের সীতাকুণ্ডের এই ৩টি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করছেন:
১. সীতাকুণ্ড পলিটেকনিক ইনস্টিটিউট
২. সীতাকুণ্ড মহিলা কলেজ
৩. সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয়
এই হেল্প ডেস্কগুলো থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, সঠিক কেন্দ্র ও আসন খুঁজে পেতে সহায়তা, জরুরি তথ্য আদান-প্রদান এবং অভিভাবকদের বসার ও বিশ্রামের বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে আয়োজকরা জানান, শিক্ষার্থীরা যেন কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এই মানবিক ও সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার পুরো সময়জুড়ে শিবিরের একঝাঁক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে সেবা দিয়ে যাবেন।
ছাত্রশিবিরের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। উপস্থিত একাধিক অভিভাবক জানান, কেন্দ্রের সামনে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পেতে এই হেল্প ডেস্কগুলো বেশ কার্যকর ভূমিকা রাখছে। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং কেন্দ্রের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও সহায়ক করতে অবদান রাখছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন