বিপ্লবী বার্তা

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে সীতাকুণ্ডের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রে 'হেল্প ডেস্ক' স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে চটগ্রামের সীতাকুণ্ডের এই ৩টি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করছেন:১. সীতাকুণ্ড পলিটেকনিক ইনস্টিটিউট২. সীতাকুণ্ড মহিলা কলেজ৩. সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয়এই হেল্প ডেস্কগুলো থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, সঠিক কেন্দ্র ও আসন খুঁজে পেতে সহায়তা, জরুরি তথ্য আদান-প্রদান এবং অভিভাবকদের বসার ও বিশ্রামের বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।এ বিষয়ে আয়োজকরা জানান, শিক্ষার্থীরা যেন কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এই মানবিক ও সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার পুরো সময়জুড়ে শিবিরের একঝাঁক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে সেবা দিয়ে যাবেন।ছাত্রশিবিরের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। উপস্থিত একাধিক অভিভাবক জানান, কেন্দ্রের সামনে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পেতে এই হেল্প ডেস্কগুলো বেশ কার্যকর ভূমিকা রাখছে। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং কেন্দ্রের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও সহায়ক করতে অবদান রাখছে।

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন