পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মুকসুদপুরে উপজেলা প্রশাসনের বিশেষ সভা
মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আজ ২০ এপ্রিল সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরীক্ষা চলাকালীন কক্ষ প্রত্যবেক্ষকদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না।সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা একাডেমি সুপারভাইজার। শংকর চন্দ্র চক্রবর্তী, প্রধান শিক্ষক, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়। নির্মল সাহা, প্রধান শিক্ষক, জলিরপাড় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়। মুফতি মো. রুহুল আমিন, অধ্যক্ষ, মুকসুদপুর কামিল মাদ্রাসা। শওকত আলী মিয়া, প্রধান শিক্ষক, নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়। বিকাশ চন্দ্র পাল, সহকারী শিক্ষক, কৃষ্ণদিয়া আব্দুল রাজ্জাক মাদ্রাসা।সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার এবং সকল পরীক্ষা কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং একটি সুশৃঙ্খল পরীক্ষা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।