বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জন। ছবি: বিপ্লবী বার্তা

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর মটুয়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো. রাশেদ (৩৮)

২. মো. নাছির উদ্দিন (৪৭) – ভাউচার গাড়ির চালক

৩. মো. শিহাব উদ্দিন (২২)

৪. মো. মাকসুদ (৩২)

আটককৃত সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের ‘আব্দুল মালেক অয়েল স্টোরে’ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। রাত পৌনে ১২টার দিকে সেখানে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশ ডিবি ডিজেল গাড়ি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর মটুয়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো. রাশেদ (৩৮)

২. মো. নাছির উদ্দিন (৪৭) – ভাউচার গাড়ির চালক

৩. মো. শিহাব উদ্দিন (২২)

৪. মো. মাকসুদ (৩২)

আটককৃত সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের ‘আব্দুল মালেক অয়েল স্টোরে’ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। রাত পৌনে ১২টার দিকে সেখানে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা