মুকসুদপুর উপজেলা পর্যায়ে 'হাম-রুবেলা (এম আর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬' সাফল্যমন্ডিত করতে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দিপ সাহার সঞ্চালনায় সভায় সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডা. রায়হান ইসলাম শোভন জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৫১টি ইপিআই কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি কেন্দ্রসহ মোট ৫২টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এ বছর মুকসুদপুর উপজেলায় ৩৩ হাজার ১৩৮ জন শিশুকে (যাদের বয়স ৬ মাস হতে ৫ বছর) ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের উদ্যোগে এই মূল্যবান টিকাটি শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনটি সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন