বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আগামী শুক্রবারের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো আল জাজিরাকে জানায়, সাম্প্রতিক কয়েকটি আলামতের ভিত্তিতে তারা এ সম্ভাবনার কথা বলছে।

সূত্রগুলোর মতে, রাওয়াল পিণ্ডির এর নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। এছাড়া বিমানঘাঁটি থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কড়া নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।

আরও জানা গেছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং নেওয়া বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টার ওই উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

পরবর্তী সময়ে উত্তেজনা বাড়লেও পাকিস্তান সহ মধ্যস্থতাকারী দেশগুলো দুই পক্ষকে আবার আলোচনায় বসাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইরান ইসরায়েল সংঘাত পাকিস্তান বৈঠক প্রস্তুতি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আগামী শুক্রবারের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো আল জাজিরাকে জানায়, সাম্প্রতিক কয়েকটি আলামতের ভিত্তিতে তারা এ সম্ভাবনার কথা বলছে।

সূত্রগুলোর মতে, রাওয়াল পিণ্ডির এর নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। এছাড়া বিমানঘাঁটি থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কড়া নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।

আরও জানা গেছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং নেওয়া বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টার ওই উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

পরবর্তী সময়ে উত্তেজনা বাড়লেও পাকিস্তান সহ মধ্যস্থতাকারী দেশগুলো দুই পক্ষকে আবার আলোচনায় বসাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা