বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

এমআর টিকাদান ক্যাম্পেইন

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন'র উদ্বোধন

সাতক্ষীরা জেলায় শুরু হয়েছে ব্যাপকভিত্তিক হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। গত সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, "হাম-রুবেলা টিকা শিশুদের সুরক্ষায় অপরিহার্য। কোনো প্রকার কুসংস্কার যেন এই মহৎ উদ্যোগ থেকে কাউকে বিরত রাখতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।" তিনি সরকারের এই উদ্যোগকে সফল করতে মসজিদ, মাদ্রাসা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

অর্ণব দত্ত, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর।উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের আমীর। আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সদস্য সচিব। আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, শিবপুর ইউনিয়ন পরিষদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: রাশেদ উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিকাদান কর্মসূচির বিস্তারিত নিচে তুলে ধরা হলো:

সময়সীমা, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত (টানা ১১ কর্মদিবস)। 

টার্গেট বয়স, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু

মোট লক্ষ্যমাত্রা, ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু 

কেন্দ্রের সংখ্যা, ২ হাজার ৪১৭টি (স্থায়ী ও অস্থায়ী)

কর্মপরিকল্পনা, প্রথম ৮ দিন কমিউনিটিতে এবং শেষ ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে

অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনাস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইতিপূর্বে কোনো শিশু হামের টিকা পেয়ে থাকলেও অথবা সম্প্রতি হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নিতে পারবে। তবে শর্ত থাকে যে, সর্বশেষ টিকা প্রদানের পর অন্তত ২৮ দিন অতিবাহিত হতে হবে।

সাতক্ষীরা জেলাকে হাম ও রুবেলামুক্ত করতে এই বিশাল কর্মযজ্ঞে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

হাম রুবেলা টিকা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন'র উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা