বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নিহত পরিবারের সামনে ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।

পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, 'আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।'

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, '৪ জনের মরদেহ পেয়েছি। অনুসন্ধান চলছে মৃত্যুর সঠিক কারণ পরে জানানো হবে।' 

হত্যাকাণ্ড পুলিশ তদন্ত জমিজমা বিরোধ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।

পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, 'আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।'

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, '৪ জনের মরদেহ পেয়েছি। অনুসন্ধান চলছে মৃত্যুর সঠিক কারণ পরে জানানো হবে।' 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা