চট্টগ্রামের সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ-রুটে তেলের দাম বৃদ্ধির অজুহাতে স্পিডবোট ধর্মঘট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে সৃষ্ট অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক উন্মুক্ত আলোচনা ও গণশুনানি শেষে স্পিডবোটের ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত রবিবার (১৯ এপ্রিল) হঠাৎ করেই সন্দ্বীপের স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বিকেলে বিআইডব্লিউটিএ (BIWTA) নির্ধারিত ৩৫০ টাকা ভাড়ার তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় শুরু হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
যাত্রীদের জিম্মি দশা ও ভাড়া নৈরাজ্য বন্ধে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে চূড়ান্ত গেজেট হওয়ার পূর্ব পর্যন্ত সাময়িকভাবে স্পিডবোটের ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করা হয়।
উন্মুক্ত এই আলোচনায় উপস্থিত ছিলেন, এডভোকেট আবু তাহের, সভাপতি, সন্দ্বীপ উপজেলা বিএনপি। মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, আমির, সন্দ্বীপ উপজেলা জামায়াত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।
আলোচনা শেষে প্রশাসন থেকে জানানো হয়, নির্ধারিত ৩০০ টাকার বাইরে কোনোভাবেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। তেলের দাম বা অন্য কোনো অজুহাতে যাত্রীদের যাতায়াত ব্যাহত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এই দ্রুত হস্তক্ষেপে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে এবং সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন