যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উক্ত সংবাদ সম্মেলনে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এবং নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের সাম্প্রতিক অভিযান নিয়ে বিস্তারিত কথা বলবেন তিনি।
এর আগে জানানো হয়েছিল, সংবাদ সম্মেলনটি হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। তবে পরে স্থান পরিবর্তন করে ব্রিফিং রুমে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শুক্রবার ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে বিমানটি গুলি করে নামানো হয়েছে।
ওই যুদ্ধবিমানটিতে দুইজন ক্রু সদস্য ছিলেন, একজন পাইলট এবং অন্যজন অস্ত্রব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। হামলার পর দুজনই ইজেক্ট করতে সক্ষম হন।
পরে যুক্তরাষ্ট্র দ্রুত অভিযানে পাইলটকে উদ্ধার করে। তবে অস্ত্রব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা প্রথমে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে জরুরি ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান চালিয়ে তাকেও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন বাহিনী।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন