বিপ্লবী বার্তা

ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ সেনাবাহিনীর সার্জেন্ট রিয়াজুল ও তার স্ত্রী পুলিশ সদস্যর বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি-ধামকি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সরদার আবু সাহিদ নামে এক ব্যক্তি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।ভুক্তভোগী  আবু সাহিদ বলেন, বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া এলাকায় তাদের কবলা দলিলভুক্ত প্রায় ২ একর ৪ শতক জমি মধ্য থেকে ২৩ শতক জমিনিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার অভিযোগ, ২০১৫ সাল থেকে ওই সম্পত্তি তারা ভোগদখল করে আসছেন। পরবর্তীতে প্রতিপক্ষের সঙ্গে জমির একটি অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।তিনি আরো করেন, প্রতিপক্ষের একজন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট এবং তার স্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করেন। তাদের চাকরির পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২৩ সালের ৮ আগস্ট বাগেরহাট আদালতে একটি দেওয়ানি মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি চলমান থাকা অবস্থায়ও জমি দখলের চেষ্টা এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন সরদার আবু সাহিদ।গত ১২ আগস্ট ২০২৬ তারিখে প্রতিপক্ষের লোকজন জমির মাটি কেটে অন্যত্র নেওয়া এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে একপর্যায়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আদালতে মামলা চলমান থাকায় জোরপূর্বক জমি দখল বা কোনো ধরনের বিরোধপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে মারধরের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরিস্থিতিতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।তার অভিযোগ, পরবর্তীতেও বিভিন্ন সময় সোসার মিডিযার মাধ্যমে ও সরাসরি ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রতিপক্ষের একজন সেনাবাহিনীর সার্জেন্ট এবং তার স্ত্রী পুলিশে চাকরি করার সুবাদে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।তিনি আরো  বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।তাদের কাছে জমি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিরোধের সমাধান চান তারা। তবে সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন