ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (সংসদীয়-২১৫) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। কেন্দ্রগুলোতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
ভোটকেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল ও পোস্টাল ভোটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ-এর ট্রাক প্রতীকের প্রার্থী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
ফলাফল অনুযায়ী, সেলিমুজ্জামান সেলিম ১৪ হাজার ৯০৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হামিদ পেয়েছেন ৩৩ হাজার ৬৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম শিমুল পেয়েছেন ২০ হাজার ৯৪৩ ভোট

