বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে

ছবি: অনিল চন্দ্র রায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে ফেরেননি; এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে ত্রাণ মন্ত্রী দলটিকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হবে না বা তারা শুধরাবে না।

আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা ও বণ্টন প্রসঙ্গে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুল হাবিব বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ও বহুল প্রত্যাশিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ নিয়ে আশার বাণী শোনান মন্ত্রী। তিনি জানান, তিস্তা প্রকল্পের কারিগরি সমীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তা চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা আসাদুল হাবিব দুলু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা