বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কারাফটকে শেষবার সন্তানের মুখ দেখলেন কারাবন্দি শারমিন সুলতানা শর্মী

ছবি: সংগৃহীত

কারাফটকে শেষবার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাবন্দি শারমিন সুলতানা শর্মী (৪৪)। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মরদেহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়।

প্যারোলে মুক্তির আবেদন না করে সন্তানকে শেষবারের মতো একনজর দেখার আকুতি জানিয়েছিলেন তিনি। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাগারের ফটকেই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা মৃত ছেলের মুখ দেখার সুযোগ পান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী তূর্য শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শৌচাগারে যায়; দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তার স্ত্রী মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন; এরপর মরদেহ নিয়ে তারা দাফনের উদ্দেশ্যে কারাগার এলাকা থেকে রওনা হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে এবং বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে; বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা প্যারোলে মুক্তির আবেদন না করে কেবল ছেলেকে শেষবারের মতো দেখার আবেদন করেছিলেন। ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহ পৌঁছানোর পর দেখার ব্যবস্থা করা হয়; দেখা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং শারমিন সুলতানাকে পুনরায় কারাগারের ভেতরে নেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, এ ধরনের আবেদন পেলে আমরা মানবিকভাবে অতি দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকি; কিন্তু বর্ণিত ঘটনায় কেউ প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।

যুব মহিলা লীগ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কারাফটকে শেষবার সন্তানের মুখ দেখলেন কারাবন্দি শারমিন সুলতানা শর্মী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা