বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীকে চিকিৎসাসেবা

ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে এভারকেয়ার, ইউনাইটেড, হলি ফ্যামিলি, সিএমএইচ, বারডেমসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ল্যাপারোস্কোপিসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারী রোগী ও তাঁদের স্বজনরা। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সাবেক সচিব ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুসহ বাগেরহাটের বিশিষ্ট চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীকে চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে এভারকেয়ার, ইউনাইটেড, হলি ফ্যামিলি, সিএমএইচ, বারডেমসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ল্যাপারোস্কোপিসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারী রোগী ও তাঁদের স্বজনরা। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সাবেক সচিব ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুসহ বাগেরহাটের বিশিষ্ট চিকিৎসকরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা