প্রশ্নপত্র বিতরণের ঠিক আগমুহূর্তে পরীক্ষা কেন্দ্রে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক কলেজছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সাগর চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০২৫ শিক্ষাবর্ষ) অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি জীবননগর উপজেলার সুভলপুর গ্রামে; বাবার নাম হাবিবুর রহমান।
কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে হলে ঢুকে উত্তরপত্রে রোল নম্বর লেখেন সাগর। প্রশ্নপত্র দেওয়ার আগেই হঠাৎ বুকে হাত চেপে অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে একজনের তত্ত্বাবধানে ভ্যানে করে সদর হাসপাতালে পাঠানো হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন জানান, সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান শফিকুল ইসলামকে জানান, যিনি ১০ মিনিটের মধ্যেই কেন্দ্রে উপস্থিত হন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন