বিপ্লবী বার্তা

মূল পাতা

এক্সক্লুসিভ

কেশবপুরের প্রত্যেকটি গ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবো: আবুল হোসেন আজাদ

ছবি: বিপ্লবী বার্তা

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও কেশবপুর প্রেসক্লাব অভিমুখে প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হোসেন আজাদ।

​বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের অধীনে দেশ যখন ধ্বংসস্তূপ থেকে এগিয়ে যাচ্ছে, তখন ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর গুম-খুন, ব্যাংক লুট ও ৫ আগস্টের আন্দোলনে ১ হাজার ৫০০ নিরীহ মানুষকে হত্যাকারী এই নিষিদ্ধ দলের কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না।”

​ফ্যাসিবাদের বিরুদ্ধে কেশবপুরের প্রত্যেকটি গ্রামে দুর্গ গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “গ্রামে গ্রামে পাহারা বসিয়ে অপশক্তির সকল কর্মসূচি বানচাল করে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী ও তাঁর সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলামসহ উপজেলা, পৌর, ১১টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কেশবপুরের প্রত্যেকটি গ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবো: আবুল হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও কেশবপুর প্রেসক্লাব অভিমুখে প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হোসেন আজাদ।

​বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের অধীনে দেশ যখন ধ্বংসস্তূপ থেকে এগিয়ে যাচ্ছে, তখন ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর গুম-খুন, ব্যাংক লুট ও ৫ আগস্টের আন্দোলনে ১ হাজার ৫০০ নিরীহ মানুষকে হত্যাকারী এই নিষিদ্ধ দলের কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না।”

​ফ্যাসিবাদের বিরুদ্ধে কেশবপুরের প্রত্যেকটি গ্রামে দুর্গ গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “গ্রামে গ্রামে পাহারা বসিয়ে অপশক্তির সকল কর্মসূচি বানচাল করে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী ও তাঁর সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলামসহ উপজেলা, পৌর, ১১টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা