বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর লক্ষ্যে: আতিক মোজাহিদ

ছবি-বিপ্লবী বার্তা

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের সাংসদ আতিক মুজাহিদ বলেন, ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর লক্ষ্যে। এনসিপি তো অবশ্যই। ইতিমধ্যে আমাদের ৩৯ দিনব্যাপী কর্মসূচি দেখা হয়েছে। কুড়িগ্রামে ৪ তারিখ বিক্ষোভ আছে। সারাদেশে আমরা মাঠে থাকবো। 

তিনি বলেন, আমাদের মূলত বিএনপির সাথে ঐক্য নয় জাতীয় স্বার্থে ঐক্য। বাংলাদেশের ৭০% মানুষ ঐক্য করেছে সংষ্কারের দাবিতে। যেখানে সবার অধিকার ফিরে পাবে। সংষ্কার মানে ভোট দিয়ে যেন ভোট ঠিক থাকে। সামনে স্থানীয় নির্বাচন মানুষ এখনও শঙ্কার মধ্যে আছে যে ভোট স্বচ্ছ হবে তো। যদি নির্বাচন কমিশনার স্বচ্ছ না হয় তাহলে কীভাবে নির্বাচন স্বচ্ছ হবে। তিনি আরো বলেন, জুলাই সনদ যদি সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন করা যেত তাহলে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসতো। 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল বেলা ১:০০ টায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ- অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন,  এটা সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী ও মন্ত্রণালয়ের আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত ছিলো। কিন্তু তা আমরা দেখিনি। তিনি ( স্বরাষ্ট্রমন্ত্রী) অনেক সময় উড়িয়ে দিয়েছিলেন যে এমন কিছু হবে না। এতে জন নিরাপত্তার অনেক ঘাটতি হয়েছে। 

পুলিশকেও নানা অপরাধের কারণে তাদের অ্যারেস্ট করছে। এক্ষেত্রে তারা তাদের বাহিনী পরিচালনা করতে পারছে না। প্রত্যাশা থাকবে তারা দ্রুত আইম শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনমনে আস্থা ফিরিয়ে আনবে। 

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিক কী না এটা বড় বিষয়। মানুষ আসলেই পরিবর্তন চায়। জুলাই সনদের বাস্তবায়ন চায়। আমরা আশা করি সরকার বারবার জুলাই সনদ নিয়ে ডিগবাজি করবে না। 

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস ছিলেন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর, চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সফিক মোল্লা প্রমুখ।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর লক্ষ্যে: আতিক মোজাহিদ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা