বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে নূরজাহান ও মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি, বিপ্লবী বার্তা।

লক্ষ্মীপুরের উত্তর তেমুহনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক লেবেলিং না থাকা ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে দুটি হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির দায়ে একটি সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী ও ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।

অন্যদিকে, ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে পরিচালিত অভিযানে লক্ষ্মীপুর পৌরসভা, জেলা পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা করে।

অভিযানে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে নূরজাহান ও মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের উত্তর তেমুহনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক লেবেলিং না থাকা ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে দুটি হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির দায়ে একটি সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী ও ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।

অন্যদিকে, ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে পরিচালিত অভিযানে লক্ষ্মীপুর পৌরসভা, জেলা পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা করে।

অভিযানে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা