লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী নামক স্থানে বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, উপস্থিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। এছাড়া আরও কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সূত্র।
এদিকে স্থানীয়ভাবে পাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটির তালিকাও সামনে এসেছে। এসব তালিকায় ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটির তথ্য রয়েছে।
নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে কয়েকজনকে বক্তব্য দিতে এবং বিএনপি নেতাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত সময়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ভোগ করেছেন, এখন তাদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন।’
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনা না করে এভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করার ঘটনায় দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন