বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান

ছবিঃ বিপ্লবী বার্তা

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুর বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। তিনি বলেন, ‘আপনারা যে স্বৈরাচার, আপনারা যে ফ্যাসিস্ট, এটা মানুষ কিন্তু ভুলে নাই। রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতেছে। বাংলাদেশকে আমরা আর অশান্ত হতে দেব না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ যে যার দল করতে পারি। ফ্যাসিস্ট বিতাড়িত করার ক্ষেত্রে বাঙালি জাতি এক-অভিন্ন রয়েছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা যে আহ্বান জানিয়েছেন, আমরা তাতে সাড়া দেব। আমাদের সাত দফার সংবিধান সংস্কারসহ গণভোটের রায় মেনে নিন। দেখবেন লক্ষ লক্ষ জনগণ আপনাদের জন্য মাঠে নেমে পড়বে।’

ডিসেম্বরের আন্দোলন প্রসঙ্গে জহিরুল হক বলেন, ‘ডিসেম্বর চলে এসেছে, আমরা প্রস্তুত থাকব সবাই। যেখানেই ফ্যাসিজ দেখব, তাদের পুলিশে ধরিয়ে দেব।’

সমাবেশে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিকুর ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাকসহ জেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুর বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। তিনি বলেন, ‘আপনারা যে স্বৈরাচার, আপনারা যে ফ্যাসিস্ট, এটা মানুষ কিন্তু ভুলে নাই। রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতেছে। বাংলাদেশকে আমরা আর অশান্ত হতে দেব না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ যে যার দল করতে পারি। ফ্যাসিস্ট বিতাড়িত করার ক্ষেত্রে বাঙালি জাতি এক-অভিন্ন রয়েছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা যে আহ্বান জানিয়েছেন, আমরা তাতে সাড়া দেব। আমাদের সাত দফার সংবিধান সংস্কারসহ গণভোটের রায় মেনে নিন। দেখবেন লক্ষ লক্ষ জনগণ আপনাদের জন্য মাঠে নেমে পড়বে।’

ডিসেম্বরের আন্দোলন প্রসঙ্গে জহিরুল হক বলেন, ‘ডিসেম্বর চলে এসেছে, আমরা প্রস্তুত থাকব সবাই। যেখানেই ফ্যাসিজ দেখব, তাদের পুলিশে ধরিয়ে দেব।’

সমাবেশে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিকুর ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাকসহ জেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা