বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

ছবিঃ বিপ্লবী বার্তা

দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ মিছিলিটি সমাবেশে পরিণত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ন আহবায়ক নাদিম শেখ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদের মত পুলিশের গুলিতে সাধারণ মানুষের বুকের তাজা রক্ত দিয়ে লাল করতে চাইনি। আমরা কোন মায়ের কোল খালি করতে চাইনি। তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়া হবে বলে জানান তারা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ মিছিলিটি সমাবেশে পরিণত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ন আহবায়ক নাদিম শেখ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদের মত পুলিশের গুলিতে সাধারণ মানুষের বুকের তাজা রক্ত দিয়ে লাল করতে চাইনি। আমরা কোন মায়ের কোল খালি করতে চাইনি। তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়া হবে বলে জানান তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা