বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াত আমীর

ছবিঃ বিপ্লবী বার্তা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ‘ভারতের এজেন্ট’ বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এআর হাফিজ উল্লাহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে এআর হাফিজ উল্লাহ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করলে এ দেশে জাতীয় ঐক্য সম্ভব, না হলে সুদৃঢ় ঐক্য হবে না। আপনার দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করুন। প্রশাসনের মধ্যেও ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরও চিহ্নিত করুন।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এ স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার অধিকার নেই। তাঁকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে বসে সাত বছর ধরে ‘র’-এর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁকে দিয়ে এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে না। আমরা চাই, সরকার বিষয়গুলো ভালোভাবে দেখুক।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ এ দেশে গুম, খুন ও সন্ত্রাসের নায়ক। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।”

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন খান এবং রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারীসহ দলীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াত আমীর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা