বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কাঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ, মৎস্য ও যুব উন্নয়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাঠালিয়া অডিটরিয়াম ভবনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, প্রাণিসম্পদ, মৎস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ ও বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। মাছ চাষ, গরু-ছাগল পালন এবং হাঁস-মুরগির খামার গড়ে তোলার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, তাঁর নিজেরও একটি গরুর খামার রয়েছে। তাই অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়া সম্ভব বলেও উল্লেখ করেন সংসদ সদস্য।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। 

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কাঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা